আসসালামু আলাইকুম
একজন সভাপতি হিসেবে আমি অত্যন্ত আনন্দিত যে, আমাদের বিদ্যালয় তার শিক্ষার মান, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।
আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের দেশনায়ক। তাদের মেধা, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। তাই আমরা চেষ্টা করি, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং জীবনের জন্য প্রয়োজনীয় নৈতিকতা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলিও গড়ে তোলার।
আমি আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে—এই প্রত্যাশায় তাদের জন্য শুভকামনা জানাচ্ছি।
ধন্যবাদ।
মোঃ মোকাররম হোসেন