∎ ভর্তির আবেদন শুধু অনলাইনে পাওয়া যাবে: https://gsa.teletalk.com.bd
∎ অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া ১৬/১১/২০২২ বেলা ১১টা থেকে শুরু হয়ে ০৬/১২/২০২২ বিকেল ৫টা পর্যন্ত চলবে।
∎ ২০২৩ ভর্তির আবেদন ফি ১১০ টাকা। যা শুধু টেলিটক প্রিপেইড মুঠোফোন থেকে SMS–এর মাধ্যমে প্রদান করা যাবে।
∎ ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো (তিনটি ফিডার শাখাসহ) তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বাধিক পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এ ছাড়া সারা দেশের আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষক ও প্রতিষ্ঠানের তালিকা পাবে। এ ক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে।
∎ ২০২৩ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে সারা দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে অংশগ্রহণ করতে হবে।
∎শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ব্যতীত অন্য কোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না। অনলাইন লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করে ২৮/১২/২০২২ তারিখের মধ্যে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।
∎ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য জাতীয় শিক্ষানীতি–২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬+ বছর নির্ধারণ করা হয়েছে।
∎ সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া আগামী ১০/১২/২০২২ তারিখ অনলাইন লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে।
∎ ভর্তির বিস্তারিত তথ্য পেতে ভিজিট করুন www.dshe.gov.bd অথবা নিচের ফাইলটি দেখুন