পাবনা জেলা, পাবনা সদর উপজেলাধীন সাদুল্লাপুর ইউনিয়নের অন্তর্গত নন্দনপুর গ্রামে মরহুম আব্দুল বাতেন প্রামানিক প্রথম দাতা প্রতিষ্ঠাতা । অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল আজিজ সাহেব, মরহুম ইন্তাজ আলী ফকির, মরহুম রমজান আলী খান, মরহুম আলহাজ্ব আব্দুল আজিজ ম্যানেজার সাহেব ও মরহুম ইয়াদ আলী মোল্লা সহ তাদের অক্লান্ত সহযোগিতায় এলাকাবাসীর সঙ্গে নিয়ে ০১-০১-১৯৯১ খ্রিস্টাব্দে নন্দনপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করে।
পরবর্তীতে ০১-০১-২০০০ খ্রিস্টাব্দে নন্দনপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়। ২০০৪ খ্রিস্টাব্দে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত হয়। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০১৪ খ্রিস্টাব্দে সহশিক্ষা চালুর অনুমতি পাওয়ার প্রেক্ষিতে বিদ্যালয়টি নন্দনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে নামকরণ করা হয়।
২০১৫ খ্রিস্টাব্দে মাধ্যমিক পর্যায়ের পাঠদানের অনুমতি পাওয়াতে নন্দনপুর উচ্চ বিদ্যালয় নামকরণ হয় । ২০২১ খ্রিস্টাব্দে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগ ও মানবিক বিভাগ সহ একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত হয়। বর্তমানে বিদ্যালয়টি অত্যন্ত সুদক্ষ সুযোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টিতে আইসিটিডি ডিজিটাল ল্যাব, লাইব্রেরী, শহীদ মিনার ও বিশাল খেলার মাঠ এবং একটি দৃষ্টনন্দন চারতালা ভবন রয়েছে।